নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

কৃষি

ন্যায্য মূল্য দিতেই সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছে : সুনামগঞ্জে খাদ্যমন্ত্রী

সিলেট বার্তা, ২০২২-০৫-১৬ ০০:৫০:০৬

খাদ্যমন্ত্রী সাধন চন্দ মজুমদার বলেছেন, কৃষক ঠিক মতে গোডাউনে ধান দিতে পারলে খুশি থাকবেন। কিন্তু গোডাউনে ধান দিতে গিয়ে যদি ধাক্কা খায় তাহলে কৃষক কষ্ট পাবে। আমার একটি কৃষকও যদি গোডাউনো ধান দিতে গিয়ে অসম্মানিত হন তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট কাউকে ছাড় দিবে না। এটা পরিষ্কার কথা। ৭০০ টাকা দরে কৃষক ধান বিক্রি করবেন এটা হতে পারে না। ধানের ন্যায্য মূল্য দিতেই সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছে।

মন্ত্রী বলেন, কৃষি দপ্তর উৎপাদন ১২ লাখ মেট্রিকটনের যে হিসেব দিয়েছেন  তা ধানের রেশিওর সাথে চালের পরিমাণ ঠিক আছে কিনা তা বুঝতে হবে। নতুবা খাদ্যমন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রনালয়ের হিসেবে গরমিল তৈরী হবে। হঠাৎ কোনো বিপর্যয় তৈরী হলে সামলানো যাবে না। এটি ভুল ব্যাখ্যা হয়ে যাবে। ২৪/২৬ ভাগ আদ্রতা ধান হিসেব না করে চালের উৎপাদন হিসেবে ধরিয়ে দিলে হবে না। চালের যে রিশিও হবে সেই হিসেবেই চালের হিসেব দিতে হবে।

নয়তো দেখা যাবে ১২ লাখ টন ধান ৭ লাখ টনে পড়বে। তাহলে কিন্তু জাতির হিসেব মিলবে না। এতে করে জাতিকে ধোকা দেয়া হবে।

মন্ত্রী বলেন,  মিল মালিকদের আরও সহনশীল হতে হবে। যাতে করে সিন্ডিকেট তৈরী করে ধানের দাম কমানো না হয়। সুনামগঞ্জে ৪০ হাজার মেট্টিকটন ধারন ক্ষমতার একটি ছাইলো তৈরী করা হবে। যাতে কৃষকরা তাদের উৎপাদিত ধান শুকানো ও প্রক্রিয়াকরণ ও গোদামজাত করতে পারেন। এছাড়াও হাওর এলাকার কথা চিন্তা করে আরও ২০০ পেডিছাইলো স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। সুনামগঞ্জও ৮ - ১০ টি পেডিছাইলো স্থাপন করার কথা জানান তিনি।

রবিবার (১৫ মে) বিকালে সুনামগঞ্জ জেলায় বোরো ধান ও চাল সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছা. নাজমুন আরা খানম,  পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, পৌর মেয়র নাদের বখত, সিলেট বিভাগের আঞ্চলিক জেলা খাদ্যনিন্ত্রক মাইনুদ্দিন, জেলা কৃষি সম্প্রশারনের উপ পরিচালক বিমল চন্দ্র সোম,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমীন,  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদসহ,কৃষক, মিল মালিক প্রতিনিধি ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান
  • সাম্প্রতিক আরো খবর