নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

কৃষি

হারভেস্টারে ধান কেটে খুশি জগন্নাথপুর হাওরের কৃষক

সিলেট বার্তা, ২০২১-০৫-০৫ ১৩:০০:৩১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পাড়ের রসুলপুর গ্রামের বাসিন্দা কৃষক মাহমুদ আলী। প্রতি বছরের মতো এবারো নলুয়ার হাওরে সাত হাল (১২ কেদারে এক হাল) জমিতে বোরো আবাদ করেছিলেন তিনি। এবার ১০ দিনে তিনি সব জমির ধান তুলতে পেরে খুশি। কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে সব জমির ধান কাটা মাড়াই, ঝাড়া বস্তাবন্দী করতে পেরে তার সময় ও অর্থের অপচয় রোধ হওয়ায় তিনি আনন্দিত।

মাহমুদ আলী বলেন, নাইয়া (ধান কাটার শ্রমিক) দিয়ে ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করতে দুই মাস সময় লাগতো এবার মেশিনে (হারভেস্টার) কম সময়ে কম খরচে ধান তুলতে পেরেছি। এই মেশিন আমাদের বড় উপকার করছে।

শুধু মাহমুদ আলী নন উপজেলার ২৯ জন কৃষক এবার হাওরে কম্বাইন হারভেষ্টার যন্ত্রের মাধ্যমে দ্রুত সময়ে ধান কাটতে পেরেছেন। সোমবার উপজেলার হাওরগুলোর শতভাগ ধানকাটা শেষ হয়েছে। হাওর ব্যতীত উঁচু জায়গায় কিছু জমির ধানকাটা বাকি রয়েছে।

কৃষকরা জানান, ধানকাটার প্রচলিত পদ্ধতির চেয়ে এ যন্ত্র দিয়ে ধান কাটলে খরচ কম ও সময় সাশ্রয় হয়। এছাড়াও মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধানের অপচয় হয় না। এ যন্ত্র দিয়ে ধান কাটলে এক দিনে ১৫ থেকে ২০ কেদার বোরো জমির ধান, কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করা যায়। প্রচলিত পদ্ধতিতে এক দিনে ১০ জন কৃষি শ্রমিক আড়াই থেকে তিন মণ ধান কাটতে পারেন। বর্তমানে জনপ্রতি কৃষি শ্রমিকের প্রতিদিনের মজুরী রয়েছে সাতশত থেকে আটশত টাকা। আর হারভেষ্টার যন্ত্র দিয়ে কেদার প্রতি ধান কাটা হচ্ছে দুই থেকে দুই হাজার ৫০০ টাকায়।

জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সরকারীভাবে এ যন্ত্রটি কৃষকদের মধ্যে জনপ্রিয় করে তুলতে সরকার ৭০ ভাগ ভুর্তকির মাধ্যমে যন্ত্রটি প্রদান করছে। এবার উপজেলার ২৯ জন কৃষক ৭০ ভাগ ভুর্তকির মাধ্যমে এ যন্ত্র পেয়েছেন।

পিংলার হাওরে কথা হয় হারভেস্টার যন্ত্রের মালিক মজিদপুর গ্রামের বাসিন্দা এমদাদুর রহমান সুমনের সঙ্গে। তিনি বলেন, আমি তিন লাখ টাকা কিস্তি দিয়ে এবছর ধান কাটার জন্য এ যন্ত্রটি সরকারী ৭০ ভাগ ভুর্তকি সুবিধা নিয়ে এনেছি। প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ২০কেদার জমির ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করতে পারছি । যা দেখে অনেক কৃষক ভাড়ায় এ যন্ত্রটি নিতে আগ্রহ দেখাচ্ছেন ।

জগন্নাথপুর গ্রামের বাসিন্দা কৃষক সফিক মিয়া বলেন, হাওরে এ বছর এমনিতেই কৃষি শ্রমিক সংকট রয়েছে। এ যন্ত্রটি আমাদের শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা দূর করে দিয়েছে। তিনি বলেন যন্ত্রের মাধ্যমে আমি একদিনে ১৫ কেদার জমির ধান কাটতে পেরেছি খুব ভালো লাগছে।

জগন্নাথপুর উপজেলার কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে প্রতি বছর শ্রমিক সংকট, অকাল বন্যাসহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা দেখা দেয়। তাই এবার কৃষকদের কথা চিন্তা করে ২৯ টি কম্বাইন হারভেস্টার যন্ত্র আনার ব্যবস্থা করি।

তিনি বলেন, আমরা কৃষি বিভাগ থেকে পরিকল্পনা করে যন্ত্রের মাধ্যমে কৃষকদের ধান কাটতে উৎসাহ দিয়ে মাঠে কাজ করি।সবগুলো হারভেস্টার যন্ত্র কে কাজে লাগিয়ে ১৫ দিনে ধান কাটার শেষ পর্যায়ে নিয়ে আসি। সোমবার উপজেলার সবকটি হাওরের শতভাগ ধানকাটা শেষ হয়েছে। উঁচু জায়গায় কিছু ধান রয়েছে। তিন চার দিনের মধ্যে সব ধান কাটা শেষ হবে।

তিনি আরও জানান, জগন্নাথপুর উপজেলায় ছোটবড় ১৫টি হাওরে এবার ২০ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। প্রকৃতি অনুকূলে থাকায় ধান কাটার যন্ত্রের শতভাগ সুফল পেয়েছেন কৃষকরা। হারভেস্টারের কারণে আমরা দ্রুত সময়ে ধান তোলা শেষ করতে পারছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হারভেস্টার যন্ত্রের কারণে কৃষকরা দ্রুত সময়ে ধান তুলতে পেরেছেন। বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি।


শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান
  • সাম্প্রতিক আরো খবর