নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

কৃষি

কৃষক মরে অনাহারে, সরকার কি করে!

সিলেট বার্তা, ২০১৯-০৫-২০ ০২:৫৭:৫৯

কৃষকদের ধানের ন্যায্য মূল্যের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কৃষক মরে অনাহারে সরকার কি করে!’, ‘কার্ড সিস্টেম বন্ধ হোক, ধান বিক্রির সমান সুযোগ হোক’, ‘কৃষি নির্ভর অর্থনীতি, কৃষকের কেন দুর্গতি’, ‘ধান যদি অপর্যাপ্ত ভারত থেকে আমদানি কেন?’ ‘ধান রাখার পর্যাপ্ত গুদাম নেই এমন বক্তব্য’ ইত্যাদি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

পরে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী অলক কান্তি বিশ্বাস, রণদা প্রসাদ তালুকদার, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মীর সাব্বির আহমেদ চৌধুরী, আসিফ মিসবাহ, আবরার সালেকিন রাইহান, সাদিয়া আফরিন প্রমুখ।

এসময় সমাবেশ বক্তারা বলেন, চলতি বছরে দেশে প্রয়োজন অতিরিক্ত চাল আমদানি করায় চরম বিপাকে পড়েছে কৃষকেরা। যা দেশে উৎপাদিত ধানের দাম খরচের তুলনায় অনেক কম। ফলে কৃষকদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, আমদের দেশ কৃষি প্রধান দেশ। যদি কৃষি কাজ হুমকীর সম্মুখীন হয় তাহলে দেশ বাঁচবে কিভাবে!। এসময় কৃষকদের ধানের মূল্য যতদিন পর্যন্ত বৃদ্ধি করা না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।

এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কৃষকদের পাশে দাড়াতে পাঁচ দফা দাবি তলে ধরা হয়। দাবি গুলো হলো, ধানের ন্যায্যমূল্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম বন্ধ করতে প্রতি ইউনিয়ন হাটে সরকারি কেন্দ্র খুলে সরাসরি ধান ক্রয় করতে হবে, ক্ষতিতে ধান বিক্রয় করা কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, বিনা সুদে কৃষককে কৃষি ঋণ দিতে হবে, দেশে বর্তমানে উৎপাদিত সকল ধান বিক্রির আগ পর্যন্ত কোন ধরনের ধান আমদানি করা যাবে না, প্রয়োজনে সরকার পক্ষ থেকে ধান রপ্তানীর দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান
  • সাম্প্রতিক আরো খবর