নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

চিত্র-বিচিত্র

ওবামার বাড়ির সামনে ঝগড়া করে বরখাস্ত ২ সিক্রেট সার্ভিস এজেন্ট

সিলেট বার্তা, ২০২৫-০৫-৩০ ১৯:৩২:১৬

বারাক ওবামার বাসভবনের সামনে দুইজন সিক্রেট সার্ভিস এজেন্টের মধ্যে প্রকাশ্যে বাকবিতণ্ডা ও হুমকির ঘটনা ঘটায় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওবামার বাসার সামনে একটি পুলিশ গাড়ির পাশে দাঁড়িয়ে দুই নারী এজেন্ট একে অপরকে মারার হুমকি দিচ্ছেন ও ঝগড়ায় জড়িয়ে পড়ছেন।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আমি কি অবিলম্বে ডেল্টা টু-তে একজন সুপারভাইজার আনতে পারি, এই মেয়েটাকে পেটানোর আগে?’ ঘটনাটি ঘটে ২১ মে ভোর রাত ২টা ৩০ মিনিটের দিকে, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওবামার ৮ মিলিয়ন ডলার মূল্যের বাড়ির সামনে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।


একজন এক্স (টুইটার) ব্যবহারকারী লিখেছেন, ‘যখন সিক্রেট সার্ভিস নিজেরাই মারামারি করে, তখন নিরাপত্তার দায়িত্বটা কে নেয়? এটা তো পুরোপুরি পাগলামি!’ আরেকজন মন্তব্য করেন, ‘এটা পুরো বিভাগের জন্যই লজ্জাজনক। এই দুইজনকে বরখাস্ত করা উচিত।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর-এ দেওয়া এক বিবৃতিতে মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ‘আমরা আমাদের কর্মীদের জন্য খুবই কঠোর আচরণবিধি অনুসরণ করি এবং যেকোনো ধরনের অনুপযুক্ত আচরণ মেনে নেওয়া হবে না।’ বিবৃতিতে আরো জানানো হয়, ‘জড়িত ব্যক্তিদের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।


যেহেতু এটি কর্মীসংক্রান্ত বিষয়, তাই আমরা এর বেশি মন্তব্য করতে পারছি না।’
রিযেল ক্লিয়ার পলিটিক্স-এর সাংবাদিক সুসান ক্র্যাবট্রি ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একজন মন্তব্য করেন,

‘এই ধরনের পেশাদারিত্বহীনতা অবিশ্বাস্য!’ আরেকজন লেখেন, ‘সিক্রেট সার্ভিস আগের মতো আর নেই।
৩০ বছর আগেও এটা ছিল ভিন্ন রকম।’
এর আগেও সিক্রেট সার্ভিস সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন এজেন্ট গত বছর সহকর্মীদের সঙ্গে সহিংস ঝগড়ায় জড়ানোর পর বরখাস্ত হন। সাম্প্রতিক বছরগুলোতে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে নিরাপত্তা ত্রুটি ও অদক্ষতার অভিযোগ উঠেছে।

২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর, তখনকার সিক্রেট সার্ভিস প্রধান কিম্বারলি চিটল পদত্যাগ করেন।

ওই ঘটনার সময় ট্রাম্পকে ঘিরে রাখা এজেন্ট শন কারান পরবর্তীতে চিটলের স্থলাভিষিক্ত হন।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান