নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

মিডিয়া

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ

সিলেট বার্তা, ২০২৫-১০-০৭ ০২:১৯:৩৭

সাংবাদিকতা ও মিডিয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী ২৫ অক্টোবর রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

রাজধানীর আল করিম লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমএফ এর এক্সিকিউটিভ কমিটির সদস্যগণ ও অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মো. দেলোয়ার হোসেন বলেন,‘নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, গণমাধ্যমকে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করতে চাই এবং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই।’

তিনি আরও জানান, সাংবাদিকদের কাছ থেকে ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রিপোর্ট ও ডিজিটাল কনটেন্ট লিংক আহ্বান করা হবে। প্রধান অনুষ্ঠান ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আবেদনের লিংক: www.dmfbd.com

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ২০২৩ সালের ১৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

পুরস্কারের ক্যাটাগরি (২০২৫)

১. সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল)

২. সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল)

৩. সেরা ফিচার/স্টোরিটেলিং

৪. সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম

৫. সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন

৬. সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান)

৭. উদীয়মান ডিজিটাল সাংবাদিক (Emerging Journalist)

৮. ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড

৯. লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

১০. জুরি স্পেশাল অ্যাওয়ার্ড

১১. অনুসন্ধানী সাংবাদিকতা

১২. প্রযুক্তি সাংবাদিকতা

১৩. মফস্বল সাংবাদিকতা

১৪. আলোচিত সংবাদ

১৫. সমাজে প্রভাব (Impact on Society)

১৬. প্রবাস সাংবাদিকতা

১৭. মাল্টিমিডিয়া কনটেন্ট

১৮. ক্রীড়া সাংবাদিকতা

১৯. বিনোদন সাংবাদিকতা

 জুরি বোর্ড (২০২৫)

কামরুল ইসলাম – ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট

উদয় হাকিম – সম্পাদক, ঢাকা বিজনেস

পলাশ মাহমুদ – অনলাইন এডিটর, কালবেলা

বদরুল আলম নাবিল – সম্পাদক, মাইটিভি

কাজী আওলাদ হোসেন – সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ

রুহুল আমিন রনি – এজিএম ও লিড, প্রথম আলো (ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট)

মিজানুর রহমান সোহেল – হেড অব অনলাইন, ভোরের কাগজ

মইন বকুল

সরাফাত হোসেন – হেড অব ডিজিটাল, দৈনিক ইত্তেফাক

রাজীব খান – হেড অব ডিজিটাল মিডিয়া, চ্যানেল ২৪

আজাদ বেগ – ডিজিটাল গ্রোথ এডিটর, দ্য ডেইলি স্টার

এম এ এইচ এম কবির আহম্মেদ – হেড অব ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া, আরটিভি

সিরাজুল ইসলাম সুমন – হেড অব ডিজিটাল সেলস, আজকের পত্রিকা

গৌতম মণ্ডল – অনলাইন ইনচার্জ, সমকাল

লুৎফী চৌধুরী – কো-ফাউন্ডার ও সিইও, অ্যাডফিনিক্স

ডা. তৃণা ইসলাম – হেড অব অপারেশনস, দ্যা বিজনেস ডেইলি

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রায়হান রবিন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও ডিএমএফ জেনারেল সেক্রেটারি। সঞ্চালনা করেন ডা. তৃণা ইসলাম।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান
  • সাম্প্রতিক আরো খবর

  • পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সাংবাদিক নেতার জামিন লাভ
  • এনআইডি ও পাসপোর্টসহ বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে ডাক
  • সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ
  • ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু
  • গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যায় মামলা, আটক ৫
  • ছবি তোলার প্রতিবাদ করায় মবের শিকার নারী উপস্থাপিকা
  • ৪৯টি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ১৩টি মিথ্যা প্রতিবেদন করেছে : রিউমার স্ক্যানার
  • আন্তর্জাতিক গণমাধ্যমে অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে : শফিকুল আলম
  • ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক গোলাম মোর্তোজা
  • সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ