সিলেট বার্তা, ২০২২-০৮-২৫ ০১:৫৯:২০
লেখক, কবি ও সংগঠক মাহবুবা সামসুদ আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর বুধবার চৌহাট্রাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে তাঁর জানাযার নামায শেষে তাকে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন সাহিত্য সংগঠন ‘নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ সিলেট এবং সিলেট লেখিকা সংঘের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মাহবুবা সামসুদ ১৯৫৭ সালে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খালপার গ্রামে জন্মগ্রহন করেন। তিনি কবিতার পাষাপাশি গল্প ও ভ্রমণ কাহিনী লিখে গেছেন। তিনি সিলেট বেতারের একজন নিয়মিত কথক ছিলেন।