নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

সাহিত্য

সুষমা স্বরাজের শোকবই ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চলমান লড়াই

সিলেট বার্তা, ২০১৯-০৮-১০ ১৩:২৬:১০

সুষমা স্বরাজের মৃত্যুতে সিলেটে অনেকেই ভারতীয় উপ-হাইকমিশনে উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছেন। রাজনীতিবিদদের মৃত্যুতে ভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে শোক জানানো কূটনৈতিক প্রথা।

চরম শত্রুভাবাপন্ন দুই রাষ্ট্রের মধ্যেও রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশকালে অনেক ভালো ভালো কথা শোকবাণীতে লিখতে হয়। কিন্তু সামাজিক-সাংস্কৃতিক-নাগরিক সংগঠন ও সাধারণ নাগরিকদের প্রতিক্রিয়াটা হয় বাস্তবতার নিরিখে।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুতে শুধু রাষ্ট্রীয় শোক পালন হয়নি, তাঁদের মৃত্যু বাংলাদেশের জনগণকে শোকাচ্ছন্ন করেছিল। এদের প্রত্যেকের কাছে বাংলাদেশের জন্মকালীন ঋণ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে প্রয়াত ইন্দিরা গান্ধীর অবদান রাষ্ট্র ভুলে গেলেও জনগণ মনে রাখবে।

তবে সদ্য প্রয়াত সুষমা স্বরাজ বাংলাদেশের জনগণের জন্য তেমন কোন স্মরণযোগ্য ব্যক্তি নন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী। ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা ও সাবেক সভাপতি। তিনি ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

তিনি সংসদ সদস্য (লোকসভা) হিসাবে সাতবার এবং আইন পরিষদের (বিধানসভা) সদস্য হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন। তিনি এমন এক সময়ে মৃত্যুবরণ করেছেন, যে সময়ে ভারত সরকার কাশ্মীরে চরম আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ রয়েছে। আর ভারত সরকারকে সেই আগ্রাসীরুপে দেখাটা ছিল প্রয়াত সুষমা স্বরাজের সারা জীবনের স্বপ্ন। সেই স্বপ্ন সফল হতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর মাত্র ৩ ঘণ্টা আগে শেষ টুইটার পোস্টে তিনি কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান। এই দিনের জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন। টুইটে সে কথাও জানিয়ে গেছেন সুষমা স্বরাজ।

সেই সুষমা স্বরাজের মৃত্যুতে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইরত কোন সংগঠন আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করতে পারে না। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই দেশ-কাল-পাত্রভেদে বদলে যেতে পারে না। এ লড়াই এক ও অভিন্ন। দেশে জামাত ও হেফাজতকে মৌলবাদী বলে অন্য দেশের চিহ্নিত মৌলবাদকে অযাচিতভাবে তোষণ করা অনৈতিক।

কাশ্মীর প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে তাঁর দিকনির্দেশনা দিয়ে গেছেন। তিনি ১৯৬৬ সালের ১৩ জুলাই প্রকাশিত 'কারাগারের রোজনামচা' বইয়ের ১৫৯-১৬০ পৃষ্ঠাতে বলেছেন, 'ভারতের উচিত ছিল গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার মেনে নিয়ে দুই দেশের মধ্যে একটা স্থায়ী শান্তিচুক্তি করে নেওয়া। তখন পাকিস্তান ও ভারত সামরিক খাতে ব্যয় না করে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যয় করতে পারত। দুই দেশের জনগণও উপকৃত হত।'

'ভারত যখন নিজেদের গণতন্ত্রের পূজারী মনে করে তখন কাশ্মীরের জনগণের মতামত নিতে আপত্তি কেন করছে? এতে একদিন দুটিই দেশ এক ভয়াবহ বিপদের সম্মুখীন হতে বাধ্য হবে।'

চলমান বাস্তবতায় কাশ্মীর প্রশ্নে ভারতের আগ্রাসী ভূমিকা বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষদের বিক্ষুব্ধ করেছে। মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরুর অসাম্প্রদায়িক ভারত আজ আচারে-বিচারে সাম্প্রদায়িক রাষ্ট্র। আর সেই রাষ্ট্রকে এই অবস্থায় নিয়ে আসার পেছনে সুষমা স্বরাজের ভূমিকা আছে। যে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত সুষমা স্বরাজের আজীবনের স্বপ্ন ছিল, সেই ৩৭০ অনুচ্ছেদ কাশ্মীরের জনগণের জন্য ছিল রক্ষাকবচ। এই রক্ষা কবচের জন্য এতো বছরেও কাশ্মীর উপত্যকা সম্পূর্ণরূপে অশান্ত হয়নি।

পাকিস্তানিদের উস্কানি স্বত্বেও এই কবচের গুণে অনেক কাশ্মীরি ভারতের সাথে থাকাটাই উত্তম ভেবেছে। এখন এই ৩৭০ ধারা প্রত্যাহারের মধ্য দিয়ে কাশ্মীরের জনগণ নিজদেশে পরবাসী হয়ে গেলো। ৩৭০ ধারা প্রত্যাহারের মধ্য দিয়ে সাম্প্রদায়িক হানাহানি কেবল ভারত জুড়েই নয়, সমগ্র উপমহাদেশকে অশান্ত করতে পারে।

সুষমা স্বরাজ বিষয়ে আরেকটি ঘটনা উল্লেখ করতে চাই। সুষমা যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে সময়ে বাংলাদেশের মানবাধিকারকর্মী এডভোকেট সুলতানা কামাল ও তাঁর স্বামী সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ভিসা চেয়ে আবেদন করেছিলেন। ভারতীয় দূতাবাস তাঁদের ভিসা প্রদানে অস্বীকৃতি জানায়।

২০১৭ সালে মৌলবাদীদের অপপ্রচারে কোণঠাসা 'সুলতানা কামাল' এর প্রতি সংহতি প্রকাশ করে স্থানীয় সংবাদপত্রের জন্য একটি নিবন্ধ লিখেছিলাম। সে নিবন্ধের শিরোনাম ছিল 'একজন সুলতানা কামাল..."। সে লেখায় উল্লেখ করেছিলাম, 'রামপাল ইস্যুতে উনার দৃঢ় অবস্থানের কারণে ভারতের দালাল, 'র-এর এজেন্ট হিসাবে ডানপন্থীদের অপপ্রচারের শিকার সুলতানা কামাল'কে ভারতীয় দূতাবাস এ বছরের জানুয়ারিতে ভিসা প্রদানে অস্বীকৃতি জানায়। এ খবর কোথাও আলোচিত হয়নি।'

ব্যক্তিগত এক আলাপচারিতায় ভারতীয় ভিসা না পাওয়ার কথা শুনে বলেছিলাম, আপা, ইনকিলাব, সংগ্রাম ও নয়াদিগন্তকে এ খবর জানানো দরকার।

উনি হেসে বলেছিলেন, এ খবর শুনেও তাদের বিশ্বাস বদলাবে না। কে কি মনে করলো, আমি সেসব ভেবে কাজ করি না।

আজ ড. জাফর ইকবাল স্যারের একটি লেখা পড়লাম। 'প্রিয়জন যখন স্মৃতি' শিরোনামের এই লেখায় ড. জাফর ইকবাল সদ্য প্রয়াত সুপ্রিয় চক্রবর্তী রঞ্জুদার স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, "...সুলতানা কামালকে ভারতীয় ভিসা দেওয়া হয় না সুন্দরবন রক্ষার জন্য রামপালের কয়লা দিয়ে চালিত বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করার জন্য। আমার দেশের একটা ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমি তো আন্দোলন সংগ্রাম করতেই পারি, সে জন্য ভিন্ন একটা দেশ আমার ওপর বাধা নিষেধ দিবে, সেটি কোন ধরনের যুক্তি? পৃথিবীর সব দেশের হাইকমিশন, এমব্যাসি এক ধরনের হলেও ভারতীয় হাইকমিশন একটু অন্যরকম হওয়ার কথা। পশ্চিম বাংলার সঙ্গে আমাদের এক ধরনের সাংস্কৃতিক বন্ধন আছে। তারা কী এই দেশের সুলতানা কামালদের কথা জানে না?..."

ড. জাফর ইকবাল স্যারের এই প্রশ্নের জবাবে, একজন পাঠক হিসাবে বলতে পারি, ভারতীয় দূতাবাস জানে, জানে বলেই সুষমা স্বরাজের নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সুলতানা কামাল ও সুপ্রিয় চক্রবর্তী রঞ্জুদাকে ভারতের স্বার্থ বিরোধী মনে করেছে বলেই ভিসা প্রদান করেনি। কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না। 'নগদ যা পাও, হাত পেতে নাও' কে অনেকে জীবনের ব্রত করে নিয়েছি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের শপথ ভুলে গিয়ে একটি আপাদমস্তক সাম্প্রদায়িক রাষ্ট্রের আনুকূল্যে ব্যক্তি ও সংগঠন সমৃদ্ধ করাকে সংস্কৃতি সেবা ভাবছি। আসলে তা সংস্কৃতি নয়, সংস্কৃতিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া।লেখক আব্দুল করিম কিম

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান