নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

জীবনধারা

ব্রেক-আপের যন্ত্রণায় জর্জরিত, সামলাতে হলে এই উপায়

সিলেট বার্তা, ২০১৮-০৪-২৩ ১৩:০৬:৩২

বর্তমান সমাজে সম্পর্ক বিচ্ছেদ বা ব্রেক-আপ একটি সাধারণ ব্যাপার। কিন্তু ব্যক্তিবিশেষে এর প্রভাব এক এক রকম। সংবেদনশীল মানুষেরা সহজে ব্রেক-আপের ব্যথা থেকে বেরতে পারেন না। আপনি যদি তাদের মধ্যে পড়েন তাহলে কীভাবে কাটিয়ে উঠবেন প্রিয় মানুষকে হারিয়ে ফেলার জ্বালা, জেনে নিন সহজ কয়েকটি উপায়।



বৌদ্ধরা বিশ্বাস করে, একা থাকা মানুষকে সামনে এগিয়ে যাওয়ার মনোবল দেয়। সুতরাং সম্পর্ক বিচ্ছেদের পর অযথা দলে না ভিড়ে একা থাকার অভ্যেস করলে আপনি স্বনির্ভরশীল হয়ে উঠবেন।



একা থাকলে আপনাকে একাকিত্ব গ্রাস করতে পারে। সুতরাং এই সময় এমন কারও সঙ্গে কথা বলুন, যাকে নির্দ্বিধায় আপনি সমস্ত কথা খুলে বলতে পারবেন এবং সেও আপনার সমস্ত কথার উত্তর দেবে।



জুলিয়া ক্যামেরন নামের একজন আমেরিকান লেখিকা বলেছেন ‘‘ঘর থেকে আমরা সমস্যা নিয়ে বেরই, সমাধান নিয়ে ফিরে আসি।’’ কথাটা রূপক হিসেবে ব্যবহৃত হলেও ‘ওয়াক’ করা বা হাঁটা অনেকাংশে স্ট্রেস রিলিফে সাহায্য করে।



ইন্টারনেটে ‘মেডিটেশন’, ‘মাইন্ডফুলনেস’ ইত্যাদি বিষয়ে অনেক টিউটোরিয়াল, তথ্য থাকলেও একাগ্রতা বাড়ানোর জন্য ধ্যান, যোগব্যায়াম ব্যক্তিবিশেষে এক এক রকম ভাবে কার্যকরী হয়। সম্পর্ক বিচ্ছেদের পর অসহায়তা কাটানোর জন্য ধ্যান করা খুব কার্যকরী হতে পারে।



বিচ্ছেদের পর নানা রকমের দুশ্চিন্তা মাথায় আসে। দুশ্চিন্তা ও মানসিক চাপ অন্যমনস্ক হওয়ার প্রবণতা সৃষ্টি করে। এই অন্যমনস্কতা দূরীকরণের জন্য নিজের ভাল লাগার কাজগুলি করুন।



যারা বই পড়তে ভালবাসেন তাঁরা বইতে ডুবে থাকুন। দেখবেন সহজেই সময় কেটে গিয়েছে। মনের মধ্যে জমে থাকা ভারও হালকা হয়েছে।



যাদের লেখার অভ্যেস নেই তাঁদের ক্ষেত্রেও এই প্রক্রিয়াটি উপযোগী। ভিতরে জমে থাকা কথা ডায়রি লেখার মতো লিখে ফেললে অবসাদ, নিরাশা ও অকারণ বিরক্তি থেকে মুক্তি পাওয়া যায়।





শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান