নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

স্বাস্থ্য

স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তে ডিজিটাল প্রযুক্তি

সিলেট বার্তা, ২০২৩-১০-১৬ ০২:৪৭:৩৮

মেটলাইফের থ্রি-সিক্সটি হেলথ মোবাইল অ্যাপ স্তন ক্যান্সার প্রতিরোধ এবং এ সংক্রান্ত সচেতনতা বাড়াতে নিয়ে এসেছে নতুন ফিচার। এই অ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সূচক ও উপসর্গ বিশ্লেষণ করে স্তন ক্যান্সারের সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করতে সাহায্য করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, প্রতি বছর প্রায় ২.৩ মিলিয়নেরও বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। প্রাপ্তবয়স্করা যেসব ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন, এর মধ্যে স্তন ক্যান্সার অন্যতম।
এই নতুন ফিচার নারী ব্যবহারকারীদের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি নির্ণয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে তৈরি করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে পুরুষরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ বিষয়ে গুরুত্বারোপ করেই মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তের ফিচার নিয়ে এসেছে। পুরুষ ব্যবহারকারীরা তাদের পরিবারের নারী সদস্যদের এ ফিচার ব্যবহার করতে উৎসাহিত করার মাধ্যমে স্তন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধের সহায়তা করতে পারবেন।
স্তন ক্যান্সার শনাক্তকরণ ফিচারটি তৈরি করেছে বাংলাদেশের স্বাস্থ্যসংক্রান্ত প্রযুক্তি স্টার্ট-আপ সিএমইডি হেলথ। থ্রি-সিক্সটি হেলথ অ্যাপের সকল ব্যবহারকারীরা নতুন এ ফিচার ব্যবহার করতে পারবেন।
থ্রি-সিক্সটি হেলথ অ্যাপে বিভিন্ন প্রয়োজনীয় হেলথ ম্যানেজমেন্ট টুল আছে। এই অ্যাপে বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী তথ্য পাওয়া যায়, যা ব্যবহারকারীদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এবং জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা রাখবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান