নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

স্বাস্থ্য

শহীদ শামসুদ্দিন হবে বিশেষায়িত শিশু হাসপাতাল

সিলেট বার্তা, ২০২৩-০২-০৪ ০১:০৪:১১

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিলেট বিভাগের স্বাস্থ্যসেবার মান ভাল আছে। তবে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরো বাড়ানো দরকার। বিভিন্ন হাসপাতালে কিছু ভারী যন্ত্রপাতি নষ্ট রয়েছে। আমরা সেগুলোকে ঠিক করার নির্দেশনা দিয়েছি। পাশিাপাশি যেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই সেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজের হলরুমে সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, করোনা মহামারির সময় অন্যান্য হাসপাতালে জায়গা না হওয়ায় শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ব্যবহার করা হয়েছিলো। সেখানে করোনা রোগীদের সেবা দেয়া হয়। এখন করোনা নেই বললেই চলে। তাই শহীদ শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত শিশু হাসপাতাল করার ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। আশা করি খুব অল্প সময়ে এটি চালু করা যাবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবাকে সবসময় গুরুত্ব দেন। আমরা প্রতিটি উপজেলায় যাচ্ছি যাতে স্বাস্থ্যসেবা ভাল হয় এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সরকার সকলকে বিনামূল্যে করোনা চিকিৎসা, ভ্যাকসিন দিয়েছে। সিলেটের ডায়াগনস্টিক সেন্টার আর প্রাইভেট হাসপাতালগুলো বেশ শক্তিশালী, যার প্রভাব সরকারি হাসপাতালে পড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সিলেটের যে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন। সেগুলো হলো- কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে দেওয়ানের চক কমিউনিটি ক্লিনিক পূনঃনির্মাণ কাজ, বিশ্বনাথ উপজেলার শ্বাসরাম কমিউনিটি ক্লিনিক পূনঃনির্মাণ কাজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সার্কেল-০৬ সিলেট অফিস ভবন নির্মাণ কাজ, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা সুনামগঞ্জ জেলা অফিস ভবন নির্মাণ কাজ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্লান্ট রুম স্থাপন।

এদিকে বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান