নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

স্বাস্থ্য

বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ভাইরাস খোস্টা-২

সিলেট বার্তা, ২০২২-০৯-২৪ ২১:৪৫:৪৯

করোনাভাইরাস ও তার প্রভাবে সৃষ্ট মহামারির ধকল এখনও চলছে বিশ্বে, তার মধ্যেই এই ভাইরাসটির সমগোত্রীয় নতুন একটি ভাইরাসের সন্ধান পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। নতুন এই ভাইরাসটির নাম রাখা হয়েছে খোস্টা-২।
প্রাথমিক গবেষণায় জানা গেছে, মূল করোনাভাইরাস বা সার্স-কোভ ২ এবং নতুন এই খোস্টা-২ একই ভাইরাস পরিবারের সদস্য। সেই ভাইরাস পরিবারের নাম সার্বেকোভাইরাস।
আরও সাদৃশ্য রয়েছে দু’টি ভাইরাসের মধ্যে; যেমন: দুই ভাইরাসেরই প্রধান পোষক বা বাহক প্রাণীর নাম বাদুড়। ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরের সি ফুড মার্কেট থেকে বাদুড়ের মাধ্যমে ছড়িয়েছিল করোনাভাইরাস, আর খোস্টা ২ ভাইরাসের অস্তিত্ব প্রথম শনাক্ত হয়েছে রাশিয়ার বাদুড়ের দেহে।
মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, সার্স-কোভ ২ ভাইরাসের মতোই খুব সহজে এটি মানবদেহের কোষে প্রবেশ করে বংশবিস্তারের মাধমে গুরুতর অসুস্থতা ও মৃত্যুঝুঁকি তৈরিতে সক্ষম; এবং উদ্বেগের ব্যাপার হলো, করোনার টিকায় এই ভাইরাসের কোনো ক্ষতি হয় না।
সম্প্রতি যুক্তরাজ্যের টাইম ম্যাগাজিনে নতুন এই ভাইরাসটির ওপর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার বাদুড়দের দেহে খোস্টা ২’র সমধর্মী নামের আরও একটি ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করতে পেরেছেন বিজ্ঞানীরা। সেই ভাইরাসটির নাম দেওয়া হয়েছে খোস্টা ১।
তবে এই ভাইরাসটি বাদুড় ও অন্যান্য প্রাণীর দেহে যত সহজে প্রবেশ করতে পারে, মানবদেহে পারে না। ফলে খোস্টা ২’র তুলনায় খোস্টা ১ মানুষের জন্য অনেক কম ঝুঁকিপূর্ণ।
মার্কিন এই গবেষক দলের অন্যতম সদস্য মাইকেল লেটকো দেশটির সাময়িকী নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বাদুড়ের দেহে শনাক্ত হলেও করোনাভাইরাসের মতো প্যাঙ্গোলিন, র‌্যাকুন, পাম সিভেটের মতো অন্যান্য প্রাণীদেহকেও পোষক হিসেবে ব্যবহার করার ক্ষমতা আছে খোস্টা ২’র।
নিউজউইককে তিনি বলেন, ‘করোনাভাইরাসের মতো এই ভাইরাসটিও বিশ্বজুড়ে মহামারি উস্কে দেবে কিনা; তা গবেষণার এই পর্যায়ে আমরা এখনই বলতে পারছিনা। তবে উদ্বেগের ব্যাপার হচ্ছে সার্স-কোভ ২ ভাইরাসের সমধর্মী ভাইরাস হলেও ভাইরাসটি করোনা টিকা প্রতিরোধী এবং যদি করোনার সঙ্গে মিলিতভাবে এই ভাইরাসটি কোনোভাবে মানবদেহে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।’

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান