নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

স্বাস্থ্য

নিওকোভ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের

সিলেট বার্তা, ২০২২-০১-৩০ ২০:৪৫:৩৪

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন প্রাদুর্ভাব চলার মধ্যেই আরও একটি নতুন ধরন শনাক্তের কথা বলছেন চীনা গবেষকেরা। এর নাম দেওয়া হয়েছে নিওকোভ। তবে চিকিৎসকরা নিওকোভ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

মহারাষ্ট্রের কোভিড -১৯ টাস্কফোর্সের সদস্য ডা. রাহুল পন্ডিত বলেছেন, নিওকোভ মানুষের জন্য বিপজ্জনক এমন কোন প্রত্যক্ষ প্রমাণ নেই। তাই আতঙ্কিত হওয়া বা চাপ নেওয়ার কিছু নেই।

তিনি বলেন, বিশ্বে এমন অনেক ভাইরাস রয়েছে যেগুলি এখনও আবিষ্কৃত হয়নি এবং যার বৈশিষ্ট্যগুলি জানাও যায়নি ৷ তবে, হ্যা আমরা একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আমাদের চলমান কোভিড -১৯ মহামারির দিকে মনোনিবেশ করা উচিত ৷ নিওকোভ নিয়ে আতঙ্কিত না হয়ে, সবাই সতর্ক থাকুন৷

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের ডা. ধীরেন গুপ্তা বলেছেন, মানুষের মধ্যে নিওকোভ ধরনের সংক্রমণ এখনও একটি বৈজ্ঞানিক অনুমান। তিনি আরও বলেন, নিওকোভ ধরনে আক্রান্ত তিনজনের মধ্যে একজন মারা যেতে পারে এটি সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে। যা অনুমান।

এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, নিওকোভ মানুষের জন্য হুমকি কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

চীনের উহান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে এই ভাইরাস আবিষ্কার করেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গবেষক দলটির ভাষ্য অনুযায়ী, নিওকোভ ধরনটি এখন পর্যন্ত মানুষকে আক্রান্ত করেনি। তবে এর আরও রূপান্তর ঘটলে তা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাঁরা মনে করছেন, মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে ধরনটির আর একটিমাত্র রূপান্তর প্রয়োজন।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান