নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

শিক্ষা-ক্যাম্পাস

তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত: শাবি ভিসি

সিলেট বার্তা, ২০২৩-০৯-২১ ০২:৫৯:২৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয়, এখানে (বিশ্ববিদ্যালয়) ওপেন কালচার ছিল, ছেলেমেয়েরা যা খুশি, তা-ই করতে পারত। কেউ কিছু বলতে পারত না। কারণ তাদের বয়স ১৮ বছর। কিন্তু আমি বলেছি, সাড়ে ১০টার মধ্যে হলে ঢুকতে হবে। তারা (শিক্ষার্থী) এটার নাম দিয়েছে তালেবানি কালচার। তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত, এটা নিয়ে থাকতে চাই। আমি ওপেন কালচার চাই না।বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত তথ্য অধিকারবিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ আমিনা পারভীন ও ইউজিসির সচিব ফেরদৌস জামান।সভাপতির বক্তব্যে উপাচার্য আরও বলেন, আমি চাই না, আমার ছেলেমেয়েরা, সন্তানেরা ঘুরে বেড়াক। তাদের বাবা-মায়েরা সারা রাত ঘুরে বেড়ানোর জন্য পাঠাননি। বাবা-মায়েরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে থাকেন, টেনশনে থাকেন; আমার মেয়ে কোথায় আছে, ছেলে কোথায় আছে। সে জন্য তাদের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা তাদের গার্ডিয়ান, আমরা তাদের হেফাজতকারী। আমরা কিন্তু ওই জিনিসটা অ্যালাউ করব না, কোনোভাবেই করব না।
সেমিনারে মূল আলোচকের বক্তব্য দেন ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপপরিচালক মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান