নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

পর্যটন

সেন্টমার্টিনে আটকা পড়েছে দেড় হাজার দেশি-বিদেশি পর্যটক

সিলেট বার্তা, ২০১৯-০২-২৬ ১২:৩৬:৪৬

ফাইল ছবি

ভ্রমণে এসে কক্সবাজারের সেন্টমার্টিনে আটকা পড়েছেন দেড় হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে সোমবার (২৫ ফেব্রুয়ারি) টেকনাফ থেকে কোনও জাহাজ সেন্টমার্টিনে আসতে না পারায় দ্বীপে আটকে পড়েছেন তারা। তবে পর্যটকদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন স্থানীয় প্রশাসন।
এর আগে সকালে পর্যটকবাহী সাতটি জাহাজ প্রায় তিন হাজার পর্যটক নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন রওয়ানা দিলে বৈরী আবহাওয়ার কারণে নাফনদীর মাঝপথ থেকে আবার জেটিতে ফিরে এসেছে।পর্যটকদের আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান  নুর আহমদ জানান, ‘দ্বীপে ভ্রমণে এসে  দেড় হাজারের ও বেশি দেশি-বিদেশি পর্যটক আটকা পড়েছেন। তাদের বেশির ভাগেরই আজ দ্বীপ থেকে টেকনাফে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আজ কোনও পর্যটকবাহী জাহাজ দ্বীপে আসতে পারেনি। সকাল থেকে জেটি ঘাটে জাহাজের জন্য অপেক্ষায় ছিলেন অনেক পর্যটক। তাদের অনেকের টাকার সংকট রয়েছে বলেও শুনেছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে। এছাড়া আটকা পড়া পর্যটকদের কীভাবে সহযোগিতা করা যায়, সেই চেষ্টা চলছে।’কক্সবাজার আবহাওয়া অফিসের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আচমকা ধমকা হওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল নিষেধ করা হয়েছে।পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়া সব পর্যটকবাহী জাহাজ নাফ নদী থেকে আবার টেকনাফ জেটিতে ফেরত এসেছে। তবে এর আগে এসব জাহাজে করে দ্বীপে ভ্রমণে যাওয়া হাজারও পর্যটক সেখানে আটকা পড়েছেন। তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।’ ঢাকার সাভার থেকে দ্বীপ ভ্রমণে এসে আটকা পড়া রণজিত বলেন, ‘পরিবার নিয়ে গত শনিবার সকালে জাহাজে করে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে এসেছি। সোমবার দ্বীপ ছাড়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে কোনও জাহাজ না আসায় এখানে আটকা পড়েছি। দ্বীপে সবকিছুতে এখন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।’সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরির্দশক সেকান্দর আলী জানান, ‘আজ জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তারা যেন হয়রানির শিকার না হয় সেটি দেখা হচ্ছে।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সকালে পর্যটকবাহী সাতটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করে। তবে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে নাফনদীর মাঝপথ থেকে জাহাজগুলোকে ঘাটে ফেরত আনা হয়েছে। তবে এর আগে দ্বীপে বেড়াতে যাওয়া দেড় হাজারের মতো পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তারা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খোজঁ খবর নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান