নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

রাজনীতি

ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিন : কাইয়ুম চৌধুরী

সিলেট বার্তা, ২০২৫-০৬-২৭ ১৯:৪৫:৫৭

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এক বিশাল জনসভায় বলেন “নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়েই রাজনীতি করতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, দেশ ও জনগণের কল্যাণই হোক আমাদের একমাত্র চিন্তা।”

তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনমত গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে"।

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরের তীরবর্তী ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “বিএনপি কখনো দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি। পক্ষান্তরে, নিষিদ্ধ আওয়ামী লীগ বরাবরই এদের পৃষ্ঠপোষকতা করে আসছে। বিএনপি বিশ্বাস করে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব, যেখানে নেতৃত্বে থাকবে সৎ, ত্যাগী ও দেশপ্রেমিক মানুষ।”

নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করা যাবে না। আত্মতুষ্টি নয়, বরং প্রতিটি পদক্ষেপ হতে হবে পরিকল্পিত, সচেতন ও সুসংগঠিত।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “নেতাকর্মীদের প্রতি আহ্বান, নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিন। শুরু করুন ধানের শীষের পক্ষে গণজাগরণমূলক প্রচার কাজ। আমরা যদি ঐক্যবদ্ধ, নিষ্ঠাবান ও সংগঠিত থাকি— তবে বিজয় অবশ্যম্ভাবী।”

সভায় সভাপতিত্ব করেন ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল গণি তাজিবুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির মাহবুব আলম, শাহীন আলম জয়, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এনায়েত হোসেন রুয়েল, ছাদিকুর রহমান টিপু ও মহিউদ্দিন বেলাল।

এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা সনজীদ আলী, রাশেদুল হাসান চৌধুরী, দিনার শাহ, শাহীন আহমেদ, তুহিন চৌধুরী, রুকন আহমেদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ— সজিবুর রহমান, মেহেদী হাসান রফি, সায়মন আহমেদ, ডিলাল আহমেদ ও রাহিন চৌধুরী। জনসভায় ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান