নিউজ ব্রেকিং

সর্বশেষ খবর

   নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’    এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী    বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’    মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা    ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর    ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর    সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়    সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?    হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান    গ্যাসের বোতলে পানি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা    ফাইনালের সেই ঘটনায় পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর ঘাটে    গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত    নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি    সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেনে, জনস্বাস্থ্যের জন্য হুমকি    ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, আসতে পারে নতুন কর্মসুচী    সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা    যেভাবে উদ্ধার হলেন হামহামে আটকে পড়ৃ ১০ শিক্ষার্থী

অর্থনীতি

সিলেটের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে চায় আলজেরিয়া

চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

সিলেট বার্তা, ২০২৪-১১-১৬ ১৮:১২:৫৮

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সায়দানির সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সিলেটসহ দেশের শিক্ষার্থী, ব্যবসায়ীদেরকে স্বল্প সময়ে ভিসা প্রদানসহ নানা বিষয়ে ব্যবসায়িদের সাথে কথা বলেন।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস এর সভাপতিত্বে সভায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন,  আলজেরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে আলজেরিয়া সরকারের কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব বলেন, আলজেরিয়াতে প্রচুর খেঁজুর উৎপন্ন হয়, আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশ আলজেরিয়া থেকে স্বল্পমূল্যে খেঁজুর আমদানি করতে পারে। এতে আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে। আলজেরিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, আলজেরিয়া সম্প্রতি বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশীপ সহ উচ্চশিক্ষার সুযোগ প্রদান করছে। বাংলাদেশী শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে। এছাড়াও ব্যবসায়ীদেরকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা বিজনেস ভিসা প্রদান করা হয়। তিনি আলজেরিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সিলেট তথা বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরপর সর্বপ্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এজন্য আমরা আলজেরিয়া সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে উন্নতমানের তৈরী পোষাক, সিরামিক, লেদার, প্লাস্টিক পণ্য, মেলামাইন, মেডিসিন, ইলেকট্রিক ক্যাবল ও কৃষিপণ্য উৎপন্ন হয়। আলজেরিয়ার আমদানিকারকরা এসব পণ্য স্বল্পমূল্যে বাংলাদেশ থেকে আমদানি করতে পারেন। তিনি আরো বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। আলজেরিয়ার বিনিয়োগকারীরা সিলেটে পর্যটন, শিল্প, শিক্ষা ও আইসিটি খাতে বিনিয়োগ করতে পারেন।
সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাত সমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সাল।
এছাড়াও বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, মোহাম্মদ মাহদী সালেহীন। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ আব্দুস সামাদ, পরিচালক আমিনুর রহমান (লিপন), কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ।


শেয়ার করুন

Print Friendly and PDF

আপনার মতামত দিন

সর্বশেষ সব খবর

  • নভেম্বরে সিলেটে শুরু হচ্ছে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
  • এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • বিয়ানীবাজারে কিশোর কন্ঠ মেধাভিত্তি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • সিলেটে অনুষ্ঠিত হলো ইনোভার ব্রান্ড’র ‘বিজনেস মিট ২০২৬’
  • মোদির আশ্বাসের পরও দিল্লিতে অনড় আন্দোলনকারীরা
  • ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
  • ছাত্রদল নেতা হাসিবুর ও তারেক বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ ২ বছর
  • সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
  • সিলেটের পুলিশ কমিশনার হওয়া কে এই সারোয়ার মোর্শেদ?
  • হবিগঞ্জে রেস্টুরেন্টে গোপন কক্ষে ‘অসামাজিক কার্যক্রমের’ অভিযোগ, পুলিশের অভিযান